রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রীতম গাইলেন ‘আন্তালি হাবিবি’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সুরকার হিসেবে সংগীতাঙ্গনে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর গেয়েছেন নিজেও। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মৌলিক গান প্রকাশ করেছেন এফ এ প্রীতম। অ্যারাবিয়ান আমেজে তৈরি এই গানের শিরোনাম ‘আন্তালি হাবিবি’। আরবি ভাষার এই শব্দটির বাংলা অর্থ ‘তুমি আমার ভালোবাসা’।
দ্বৈত কণ্ঠের গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহান খান।
মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে এঞ্জেল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে। গানটির কথা লিখেছেন প্রীতম ও ইলিয়াস হোসাইন। প্রীতমের নিজের সুরে যার সংগীতায়োজন করেছেন শোভন রায়।
গানটি সম্পর্কে এফ এ প্রীতম বলেন, ‘বাংলা ভাষার সাথে আরবি ভাষার সংমিশ্রণে শ্রোতাদের জন্য তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী গানটি। এর আগে গানটির অডিও প্রকাশ হলেও এবার মিউজিক ভিডিও প্রকাশ হলো। আশা করছি ‘আন্তালি হাবিবি’ গানটি সবাই খুব পছন্দ করবেন।’
রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়েছে গানটির ভিডিও চিত্র। পাভেল মাহমুদের পরিচালনা ও রোহানের নির্দেশনায় সেখানে অভিনয় করেছেন আসরিন, প্রীতম ও তাহান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com