মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং সিবিএসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।