শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপে কল সুরক্ষিত রাখতে এই ফিচার চালু রাখুন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ব্যবহারকারীর নিরাপত্তার কথা ভেবে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে মার্ক জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। তবে বেশিরভাগ ব্যবহারকারী এ সম্পর্কে জানেন না এবং খবরও রাখেন না। ফলে হোয়াটসঅ্যাপে তাদের চ্যাট এবং কল নিরাপদ থাকে না। এসব সুযোগে হ্যাকার খুব সহজে দখলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
যদি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আপনার লোকেশন ট্র্যাক করা হয়, তবে এটি আপনার ব্যক্তিগত ডাটা এবং সুরক্ষার জন্য হুমকি হতে পারে। এটি আটকাতে হোয়াটসঅ্যাপের ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার আপনাকে স্বস্তি দিতে পারে।
‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার আপনার কলগুলোকে সম্পূর্ণ সুরক্ষিত করে এবং কোনো হ্যাকার বা স্ক্যামারের দ্বারা ট্র্যাক হওয়া থেকে বাঁচায়। যদিও এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে, তাই ব্যবহারকারীদের এটি নিজে চালু করতে হয়।
কীভাবে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার চালু করবেন দেখে নিন-
>> প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন
>> স্ক্রিনের উপরে ডান দিকে দৃশ্যমান তিনটি ডট-এ ক্লিক করুন।
>> এরপর সেটিংসে যান।
>> সেটিংসে ‘প্রাইভেসি’ অর্থাৎ গোপনীয়তার বিকল্পটি পাওয়া যাবে, সেটিতে ক্লিক করুন।
>> এরপরে অ্যাডভান্সড অপশন পাবেন ক্লিক করুন।
>> এখানে আপনি ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ বিকল্পটি দেখতে পাবেন। এটি চালু করুন। এখন আপনার সব কল সুরক্ষিত সার্ভারের মাধ্যমে হবে এবং কেউ আপনার আসল আইপি অ্যাড্রেস-এ পৌঁছাতে পারবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com