বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাগনভূঞা সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার সবক প্রদান ও কৃতি ছাত্র সংবর্ধনা

সুমন পটোয়ারী দাগনভূঞা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

দাগনভূঞা সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার সবক প্রদান ও কৃতি ছাত্রদের সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দাগনভূঞা পৌর এলাকার এফটিসি মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষক শরীফ চৌধুরীর সঞ্চালনায় এবং পরিচালক হযরত মাওলানা আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা পীরে কামেল আল্লামা সাইয়্যেদ জাকারিয়া দা: বা:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মুফতি ইমরান হোসাইন দা: বা:, এফটিসি মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মো. ফারুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মুফতি বুরহান উদ্দিন, মাওলানা কেফায়েত উল্লাহ, মুফতি আব্দুল আউয়ালসহ ভিবিন্ন ওলামায়ে কেরাম, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মোট ১০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১৯ জন শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করা হয় এবং কৃতি ছাত্রদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হিফ্জ শিক্ষার্থীরা কুরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তুললে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। তারা কুরআনের হাফেজদের যথাযথ পরিচর্যা ও ইসলামি শিক্ষার প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অভিভাবকদের পক্ষ থেকে মাওলানা কামাল উদ্দিন বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ মানুষ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com