মধুপুর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতি কর্তৃক ২০২৫ ইং বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা হতে বৃত্তি পরীক্ষা শুরু হয়। উৎসব ও আনন্দ ঘন পরিবেশে প্রতি বছরের ন্যায় এ বছরেও ২০২৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মধুপুর সরকারি রানী ভবানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ বছর মধুপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ২৫ টি কিন্ডার গার্ডেন স্কুল এবং একাধিক মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্লে শ্রেণী হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৫০ জন শিক্ষার্থী। প্রতিটা পরীক্ষার্থীর সাথে একজন করে অভিভাবক স্কুল মাঠে তাদের সন্তানদের পরীক্ষার হলে দিয়ে তারা অপেক্ষায় বসে থাকেন কখন তারা ফিরে আসবে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হামিদ. অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম। মোঃ আব্দুল হামিদ বলেন সোনামণিদের মেধা যাচাইয়ের জন্য এভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশেষ প্রয়োজন. তিনি বলেন মধুপুর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি তার সাথে আদর ও ভালবাসা রইল কচিকাঁচা পরীক্ষার্থী ভাই-বোনদের প্রতি। মধুপুর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আফাস উদ্দিন সুমন বলেন প্রতিবছর এভাবেই আমাদের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়. সঠিক দাতা সংস্থা পেলে আমাদের এ প্রতিষ্ঠানটি আরো ফলপ্রসু হবে বলে আমি আশা করি। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বলেন আমাদের সকলের প্রচেষ্টায় এই সংগঠনটি আজকের এই দিনে উঠে এসেছে সকলের সহযোগিতা পেলে উত্তরোত্তর সংগঠনটি আরো ব্যাপক হারে প্রসার লাভ করবে বলে আমি মনে করি।