নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন প্রমুখ।