সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলা একাডেমির নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান

বিনোদন:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাংলা একাডেমি পরিচালিত ২০২৫ সালের পুরস্কার তালিকায় নাট্যাঙ্গনে বিশেষ সম্মাননা অর্জন করেছেন প্রখ্যাত অভিনেতা, নাট্যনির্দেশক ও সংগঠক তারিক আনাম খান। তাকে প্রদান করা হচ্ছে অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার। অভিনয়, নাট্যনির্দেশনা এবং নাট্যসংগঠক হিসেবে দীর্ঘদিনের সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে।
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ৪৮তম বার্ষিক সাধারণ পরিষদ সভায়, আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।
বাংলাদেশের নাট্যাঙ্গনে তারিক আনাম খানের নাম এক অনিবার্য উচ্চারণ। মঞ্চনাটক, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র; তিন মাধ্যমেই তিনি রেখে গেছেন শক্তিশালী উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশনা ও নাট্যদল গঠনের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তুলতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার অভিনয়ে রয়েছে সংযম, গভীরতা ও চরিত্রের প্রতি দায়বদ্ধতা। যা তাকে আলাদা করে চিহ্নিত করেছে।
বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমদের নামে প্রবর্তিত এই নাট্যজন পুরস্কার নাট্যচর্চায় অসামান্য অবদান রাখা ব্যক্তিদের জন্য এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি। সেই ধারাবাহিকতায় তারিক আনাম খানের নাম যুক্ত হওয়াকে নাট্যাঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কারের মধ্যে তারিক আনাম খানের পাশাপাশি সাহিত্য, কবিতা, বিজ্ঞানসাহিত্য, অনুবাদ ও কথাসাহিত্যে অবদানের জন্য আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান – চর্চায় সামগ্রিক মূল্যায়নে)। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান (বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে)।
আবু রুশ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন (অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে)। হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে ভূষিত হয়েছেন সফিক ইসলাম গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য)। রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে)।
এছাড়াও অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’- এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com