বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসায় বিশেষ ছাড়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন থেকে ইউনাইটেড হেলথকেয়ার চিকিৎসা নিলে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও ব্যাংকের সকল কর্মীরা ইউনাইটেড হেলথকেয়ার-এর সেবায় বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে- ইউনাইটেড হেলথকেয়ার-এ সকল প্যাথলজি টেস্টে ২০% ছাড়, রেডিওলজি ও ইমেজিং বিভাগে করা সকল ডায়াগনস্টিক টেস্টে ১০% ছাড় এবং পেশেন্ট ভর্তির ক্ষেত্রে কেবিন ভাড়ায় ৫% ছাড়।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর চিফ ফিনান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সমঝোতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com