বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৪ প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

২০২৪ সালের বিভিন্ন সূচকের মূল্যায়নের ভিত্তিতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৪ এ প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৭ ডিসেম্বর ২০২৫ইং তারিখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে মঞ্চে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ এবং আইসিএমএবি’র করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আরিফ খান, এফসিএমএ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com