বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হার্টের রোগীরা দ্রুত সুস্থ হন সঙ্গীর ভালোবাসায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

অনেকে মনে করেন, ভালোবাসা মানেই কষ্ট। শরীর-স্বাস্থ্যও খারাপ হতে পারে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এটা সবসময় সত্য নয়। ভালোবাসায় থাকলে মন ভালো থাকে, আর হার্টও থাকে সুস্থ ও ফিট। প্রেমে পড়লে মন ফুরফুরে হয়ে যায়। সম্পর্ক যদি সুন্দর হয়, তা মানসিক স্বাস্থ্য ও হার্টের স্বাস্থ্য উভয়কেই উন্নত করে।
হার্টের রোগীদের ক্ষেত্রে সাধারণ ধারণা হয়, দীর্ঘসময়ের চিকিৎসা ও ধীর প্রগতি ছাড়া আর কিছু সম্ভব নয়। কিন্তু গবেষণা বলছে, সঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু চিকিৎসা নয়, মানসিক সমর্থন, যত্ন এবং ভালোবাসা হার্টের রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
সম্প্রতি ক্যানাডিয়ান জার্নাল অব কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা যারা সুস্থ ও সুন্দর জীবনধারা মেনে চলেন, তাদের হার্ট ও মানসিক স্বাস্থ্য অন্যদের তুলনায় ভালো থাকে। গবেষণায় ১,৪০০ জন হার্ট রোগী এবং তাদের সঙ্গীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে এবং ১৬টি পূর্ববর্তী গবেষণা পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেখা গেছে ৭৭% কাপল-বেসড ইন্টারভেনশনগুলো ইতিবাচক ফল দিয়েছে। এই রোগীদের মধ্যে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।
এটি প্রথমবার নয় যখন দেখা গেছে, ভালোবাসার মানুষ পাশে থাকলে রক্তচাপ এবং স্ট্রেস নিয়ন্ত্রণে থাকে। ২০১৯ সালে সাইকোফিজিওলজিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, প্রিয় মানুষের কথা ভাবলেই বা সঙ্গী পাশে থাকলেও রক্তচাপ আপেক্ষিকভাবে স্বাভাবিক থাকে। ফলে সুস্থ থাকতে হলে সুন্দর সম্পর্ক ও প্রিয় মানুষের উপস্থিতি অত্যন্ত জরুরি। এটি শুধু মানসিক শান্তি দেয় না, হার্টের স্বাস্থ্যও উন্নত রাখে।
তাই সঙ্গী পাশে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সহজ হয়। যদি সম্পর্ক সুন্দর থাকে, ঝগড়া ও অশান্তি না হয়, তাহলে মানসিক চাপও তৈরি হয় না। ফলে একাধিক রোগের ঝুঁকিও কমে।
কখনো কখনো হৃদরোগ দম্পতিদের কাছাকাছি নিয়ে আসে। তবে প্রায়ই এটি সম্পর্ক এবং উভয় ব্যক্তির জন্য এক ধরনের চ্যালেঞ্জ। হার্টের ঘটনা কেবল রোগীর ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না; এটি প্রভাব ফেলে দম্পতির জীবনের উপরও।
সূত্র: কানাডিয়ান জার্নাল অব কার্ডিওলজি, মায়ো ক্লিনিক, সাইকোফিজিওলজি জার্নাল ও অন্যান্য




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com