শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সামির মিনহাজের বিধ্বংসী শতকে ফাইনালে পাকিস্তানের বোর্ডে ৩৪৭

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ওপেনিং ব্যাটার সামির মিনহাজের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানের যুবারা দাঁড় করিয়েছে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ। তার ব্যাটে এসেছে ১১৩ বলে ১৭২ রান।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) আইসিসি একাডেমি মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আইয়ুশ। ফলে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তানের যুবারা তুলোধুনো করে ছেড়েছে চিরপ্রতিদ্বন্দ্বিদের বোলারদের।
ওপেনিংয়ে নামা সামির ব্যাটিং করেছেন ৪২.৫ ওভার পর্যন্ত। এসময় তিনি খেলেছেন ১১৩ বলে। ভারতের বোলারদের বেধড়ক পিটিয়ে ১৯ চারের পাশাপাশি মারেন ৯ ছক্কা। ততক্ষণে পাকিস্তানের রান পেরিয়ে যায় ৩০০।
সামিরের এমন মারকুটে ব্যাটিং থেকে রেহাই পাননি ভারতের কোনো বোলারই। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান এসেছে আহমেধ হুসাইনের ব্যাটে। ৩৫ রান করেছেন উসমান খান।
সামিরের ইনিংসের বাইরে এ দুটি ইনিংসই ছিল উল্লেখ করার মতো। শেষদিকে নকিব শফিক ১২ ও মোহাম্মদ সায়েম ১৩ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ নিয়ে যান ৮ উইকেটে ৩৪৭ রানে।
ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন দিপেশ দেবেন্দ্র। তবে তিনি খরচ করেন ৮৩ রান। হেনিল পাতিল ২ উইকেট শিকারে দেন ৬২ রান। ১ উইকেট নিতে গিয়ে ৭২ রান দেন কানিশক চৌহান। তবে ব্যতিক্রম ছিলেন খিলান প্যাটেল। মাত্র ৪৪ রান খরচায় তিনি দুই উইকেট পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com