বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে বহনকারী বিমানটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. জুবাইদা রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমানের এই সফরটি মূলত লন্ডনে অবস্থানরত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতির অংশ। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করবেন। ওই সময় তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও দেশে ফিরবেন।
এর আগে, গত ৫ ডিসেম্বর অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সেবায় কয়েক দিন সময় দেন। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে পুনরায় লন্ডনে যান তিনি।
দলীয় সূত্র আরো জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com