শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৪ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ভালো ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। জিতেছে তার দলও। গালফ জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে তিনি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
গত রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ গালফ জায়ান্টসের বিপক্ষে ৪ বলে ৩ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। আর সেই ম্যাচ ৬ উইকেটে জিতেছে দুবাই ক্যাপিটালস।
গালফের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন মোস্তাফিজ। তবে এসেই হজম করেন চার-ছক্কা। সেই ওভারে দন দেন ১৩ রান। এরপর তাকে আবারও বোলিংয়ে আনা হয় ১৪তম ওভারে।
দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেই দেখান ঝলক। ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ৩ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। সাজঘরে ফেরান জেমস ভিন্স, আজমতউল্লাহ ওমরজাই ও শন ডিকসন।
সেটি ছিল তার দ্বিতীয় ওভার। ৬ রান খরচ করেন ৩ উইকেট শিকার করেন তিনি। ৩.৫ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। গালফের সংগ্রহ দাঁড়ায় সবকটি উইকেট হারিয়ে ১৫৬।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৪ উইকেটে টপকে যায় দুবাই। দলটির হয়ে ৪৪ বলে ৪৮ রান করেন শায়ান জাহাঙ্গীর। ৩১ বলে ৪৭ রান আসে রভম্যান পাওয়েলের ব্যাটে। মোহাম্মদ নবি ২৫ ও ২২ রান করেন লেউস ডি প্লয়।
এবারের আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৮.২৯ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com