বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুর্শিদা জামান বেল্টু

হুমাযুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ পতœী মুর্শিদা জামান বেল্টু। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আশরাফ হোসেন স্বপন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, বিএনপি নেতা আকিমুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক মিলন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মুর্তজা জিকো ও ছাত্রদল নেতা নাজমুল হোসেনসহ নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের দল করি। এখানে অনেক মনোনয়ন প্রত্যাশী আছেন, প্রতিযোগীতাও আছে। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন যেই পাক না কেন, আমরা ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে একসাথে কাজ করবো। ধানের শীষ প্রতিকের ব্যপারে আমাদের কোন বিভেদ নেই। এসময় তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com