সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। অভিনয় জীবন ও দেশ ছেড়ে পরিবারসহ তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই তার স্থায়ী বসবাস। মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই কিংবদন্তি অভিনেতা।
সম্প্রতি এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে অবস্থান করবেন বলে জানান তিনি। এই সফরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে আহমদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশ গ্রহণ করবো।’
তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবে বিশেষভাবে সফল হলেও বিভিন্ন ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, দেনমোহর, তিন কন্যা, বন্দুক প্রভৃতি। সবশেষ শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমায় দেখা গেছে আহমদ শরীফকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com