শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ চারটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনোর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ফাইতং ইউনিয়নে মেসার্স এমবিআই ব্রিকস, এবিসি-ফোর, বিবিসি এবং ডিবিএম ব্রিকস নামের ৪টি ইটভাটার প্রত্যেককে ২ লাখ করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নিবন্ধন না থাকায় ইটভাটা গুলোকে জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় লামা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ সহ পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com