শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লালমোহনে দোয়া মাহফিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় লালমোহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পশ্চিম চরউমেদ ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন ও তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার, পৌর যুবদল সভাপতি জাকির ইমরান, উপজেলা শ্রমিকদল সম্পাদক ফরহাদ রেজা, মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম হাওলাদার, মনির বকসি, মেহেদী ফোরকান সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com