শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে গত ৩১ ডিসেম্বর থেকে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) উপজেলায় সর্বনি¤œ তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১ জানুয়ারি ৯ দশমিক ৬ ডিগ্রি এবং ৩১ ডিসেম্বর ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সূর্যের দেখা মিললেও তাতে তেমন উষ্ণতা নেই। সূর্যের তাপ না থাকায় শীতের প্রকোপ কমার পরিবর্তে আরও বেড়েছে। দিনের বেলায় কুয়াশার প্রভাব কিছুটা কমলেও প্রচ- ঠান্ডায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নি¤œ আয়ের মানুষ। পদ্মা নদীতীরবর্তী ঈশ্বরদী উপজেলায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় পদ্মার চরাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। চরাঞ্চলে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তীব্র শীত মোকাবিলায় প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষের রাত কাটছে নির্ঘুম। কাঠ ও খড় জ্বালিয়ে আগুন পোহানোই তাদের একমাত্র ভরসা। অন্যান্য বছর শীতের শুরুতেই দানশীল ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হলেও এ বছর এখনো তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের উদ্যোগে শহরের কয়েকটি এলাকায় সীমিত পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতের দাপটে ঈশ্বরদী জংশন স্টেশনে ভাসমান ও ছিন্নমূল মানুষের কষ্ট অবর্ণনীয়। শীত থেকে বাঁচতে অনেকেই রাস্তার পাশে বা খোলা স্থানে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। তীব্র শীতে কাজের সন্ধানে ঘর থেকে বের হতে না পারায় অনেকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
জংশন স্টেশনে বসবাসকারী ভাসমান বৃদ্ধা হাসনা বানু বলেন, কম্বল তো পেয়েছি, কিন্তু পাতলা কম্বলে শীত যায় না। তাই ঠিকমতো শুতে পারি না, বসে বসেই কাঁপতে কাঁপতে রাত কাটাই।
সাঁড়া ইউনিয়নের চর এলাকার বাসিন্দা মজিবর রহমান জানান, নদীর পাড়ে বসবাসের কারণে ঠান্ডা বাতাসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং কাজ করতে পারছেন না।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, শুক্রবার (২ জানুয়ারি) ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বনি¤œ ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৯ দশমিক ৬ ডিগ্রি এবং বুধবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com