সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজিআইসিতে এম এ সামাদের জন্মদিন ও নববর্ষ উদযাপন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা এদেশের বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ এম এ সামাদের ১০৩তম জন্মদিন এবং ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন করেছে বিজিআইসি পরিবার। ১ জানুয়ারি (বৃহস্পতিবার) কোম্পানীর প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে এম এ সামাদের আদর্শ ও বীমা শিল্পে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব তওহিদ সামাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। চেয়ারম্যান মহোদয় বিজিআইসি’র উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য সকলকে আরও কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে উৎসাহিত করেন। অনুষ্ঠানে কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com