শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেরানীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট প্রদান বিষয়ে অবহীতকরন সভা

শামীম আহম্মেদ (কেরানীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

কেরানীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট প্রদানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও সকল পর্যায়ের নাগরিকগদের সাথে অবহীতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ সভায় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া,দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মোঃ খালেদ,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ. উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা করিশমা আহমেদ কারিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান,কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান প্রমুখ। এ সভায় গনভোটের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম বলেন, এবারের গনভোট অনেক গুরত্বপূর্ন। গনভোট মানে দেশের চাবি জনগনের হাতে।
পরবর্তীতে আমরা কিভাবে আগাবো এবং দেশ কিভাবে পরিচালিত হবে সেটা গনভোট প্রদানের মাধ্যমেই নির্ধারিত হবে। ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনের প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে।ভোট গ্রহন শুরু করা থেকে ভোট গননা পর্যন্ত সকিছুই জনগন দেখতে পারবে। আমাদের লুকানোর কোন কিছুই নাই।মানুষ এবার দেখুক আমরা একটি সুষ্ঠ ু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি। নির্বাচন নিয়ে মানুষের যেন নুন্যতম কোন সন্দেহ না থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com