মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৫ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চবিদ্যালয়ের হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান মো.মনিরুজ্জামান মনির। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুল হাই, আকতার লাকুরিয়া, শেখ সেলিম, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার মোল্লা, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, বিক্রমপুর টঙ্গিবাড়ী ডিগ্রি কলেজ এর সাবেক আহবায়ক তানভীর মল্লিক, বিটি কলেজ ছাত্রদলের সভাপতি নিশাদ সহ ইউনিয়ন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।