শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবিএমএস রেজিস্ট্রেশন ছাড়া নির্বাচনী ডিউটি নয়-আনসার মহাপরিচালক

শোয়াইব মৃধা (কালিয়াকৈর) গাজীপুর
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আগামী জাতীয় নির্বাচনে এবিএমএস (অইগঝ) রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো দায়িত্ব পালন করতে পারবে না, এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৫০তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাহিনীর পুরাতন ও অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতাকেও নির্বাচনী দায়িত্বে কাজে লাগাতে আহ্বান জানানো হয়েছে। তাদের অভিজ্ঞতা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহাপরিচালক জানান, নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ভোটকেন্দ্রভিত্তিক একটি আধুনিক অটোমেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেখানে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকবে না। অনুষ্ঠান উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কেক কেটে ও বর্ণাঢ্য র?্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। এ সময় অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com