বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

গ্রাহকদের জন্য বিশেষ ডাইনিং সুবিধা নিশ্চিত করতে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি ঢাকার ঝিল ম্যায়েস্ট্রিয়া প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ঝিল ম্যায়েস্ট্রিয়া পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও অংশ নেন প্রতিষ্ঠানটির পরিচালক ফরহাদ হোসেনসহ অন্যান্য জ্যেষ্ঠ নির্বাহীরা।
এই অংশীদারিত্বের আওতায় কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সারা বছর ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টে বিশেষ ডাইনিং সুবিধা উপভোগ করতে পারবেন। অফারের আওতায় ৫,০০০ টাকা খরচ করলেই ২,০১৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে এবং দৈনন্দিন সেবায় বাড়তি সুবিধা দিতে জনপ্রিয় সব রেস্টুরেন্টর সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানায় কমিউনিটি ব্যাংক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com