বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য: হাবিব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ছাত্রদল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরাই সমাজে সবচেয়ে বেশি উদার ও দায়িত্বশীল হতে হবে। নিজেদের আচরণ, কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যদিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রাজনীতির বাইরে থাকা সৎ ও দেশপ্রেমিক মানুষরাও দেশ গড়ার কাজে এগিয়ে আসেন। রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য।
তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং দেশ ও মানুষের সেবা করা। সেই সেবার রাজনীতির মাধ্যমেই আমরা আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই।
ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজ তোমরা যে উদ্যোগ নিয়েছো, তা আমাদের মূল লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষাঙ্গনের উন্নয়নে কাজ করার একটি বাস্তব উদাহরণ। ভালো কাজের সঙ্গে আমরা সবসময় আছি এবং থাকবো।
তিনি বলেন, খিলগাঁও মডেল কলেজের সঙ্গে তার ব্যক্তিগত ও আবেগী সম্পর্ক রয়েছে। এই কলেজ একসময় এই এলাকার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। ছাত্রজীবনে আমি নিজেও এখানে বহুবার এসেছি। এই কলেজের উন্নয়ন মানেই আমাদের এলাকার উন্নয়ন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন।
আগামীদিনে কলেজটির শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে হাবিব বলেন, আমরা চাই এই কলেজ এমন একটি শিক্ষাকেন্দ্রে পরিণত হোক, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা হবে। দেশ-বিদেশের মানুষ এই কলেজকে চিনবে।
তিনি আরও বলেন, আমাদের পথচলা হবে কর্মের মাধ্যমে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমরা সবসময় এই কলেজের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
তিনি ছাত্রদলের প্রয়াত নেতা নুরুজ্জামান জনিকে স্মরণ করে বলেন, নুরুজ্জামান জনির আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা। তার স্মৃতিকে ধারণ করে দেশসেবার মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আমাদের মূল স্লোগান হচ্ছে— ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’। এই আদর্শকে বুকে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com