শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাব প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন:বিপুল ইসলাম, উপজেলা প্রতিনিধি আমার সংবাদ, জাহিদুল ইসলাম, প্রতিনিধি দৈনিক মাতৃ জগত। এবং প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ। সভাপতি শওকত হোসেন (মুকুল) বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয়, বরং মানবিক কাজেও ভূমিকা রাখতে পারে আজকের এই শীতবস্ত্র বিতরণ তারই উদাহরণ। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক, আফজাল হোসেন বলেন, প্রতিবছরই টুঙ্গীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে গরিব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ বছরে সামান্য হলেও কিছু মানুষের মাঝে প্রেসক্লাব থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষ সামান্য উপকৃত হলে শীতবস্ত্র বিতরণ সার্থক হবে। দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম বলেন,শীতের তীব্রতায় অসহায় ও দুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। বিশেষ করে নি¤œআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা শীত নিবারণে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ আরও জোরদার হলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাবের এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য। অনুষ্ঠান শেষে প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com