নড়াইলের কালিয়া উপজেলার ৮নং কলাবাড়িয়া ইউনিয়ানের গ্রামের কলাবাড়ীয়া বোয়ালিয়ারচর ও কালিনগর শ্রী শ্রী হরিচাঁদ ও মৃত্যুঞ্জয় গোসাইয়ের স্মৃতি মন্দির প্রাঙ্গণে ১৪/০১/২৬ তারিখ বিকাল ৪.০০ঘটিকার সময় বাৎসরিক মহােৎসব উদযাপিত হয়। উক্ত মহউৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনের নড়াইল ৯৩-১। আসনে ধানের শীষের কান্ডারী জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতি থানা বিএনপির সংগ্রামী সভাপতি খান মতিয়াঁর রহমান ও সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ বুলবুল কোবির, কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরীফ আব্দুল কাইয়ুম ও কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্ল্যা লিয়াকাত হোসেন (সানা) সংগঠনিক সম্পাদক সিকদার বাবর আলী। কলাবাড়িয়া ইউনিয়ান যুবদলের আহবায়ক মোঃ মনির শিকদার যুবদলের সদস্য সচিব মোঃ রাসেল শেখ (আখের)। থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শেখ সাদী এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ শের আলী শেখ মোঃ শাজাহান শেখ, সাহান কাজী, নওশের বিশ্বাস প্রমূখ। এখানে মাতুয়া সম্প্রদায়ের সভাপতি বলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম দূর সময় আমাদের পাশে ছিল এবং আমাদের বাড়ি ঘরে নিরাপত্তা দিয়েছেন তার বলিষ্ঠ কন্ঠস্বর এলাকায় শান্তি ব্রাশ করেছে তাই আমরা আমাদের যোগ্য নেতা পেয়েছি আমরা আগামী ১২ তারিখে ঘরে বসে না থেকে ভোট নষ্ট না করে আমাদের যোগ্য নেতাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়া উপরের স্থানে বসিয়ে আমাদের মাঝে সব সময় রাখতে চাই আপনারা সকলে হিন্দু বৌদ্ধ মতুয়া সম্প্রদায়ের প্রতি অনুরোধ যেখানে আমাদের ভক্তবৃন্দরা আছেন তাদেরকে একটাই মেসেজ দিতে চাই আগামী নির্বাচন ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে অনুরোধ করছি অনুষ্ঠানে ভক্তবৃন্দরা ঢোল এবং বাদ্যযন্ত্র বাজিয়ে মৃত্যুঞ্জয় গোসাই কে প্ররোনাম জানায় এবং খুব মনোরম পরিবেশে প্রসাদ বিতরণ করছে তার ভক্তরা।