রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাউজানে আপসহীন নেত্রী বেগম জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও বিশাল মেজবান

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিএনপির আমৃত্যু চেয়ারপার্সন ও সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ওয়াহেদরখীল এলাকায় দোয়া মাহফিল ও বিশাল মেজবান অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ?্যােগে এবং বিএনপি নেতা শাহ আলম মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মুহুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাসেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা আবু বক্কর চৌধুরী, এস এম শফি, কাজী আনিসুজ্জামান সোহেল, ইউসুফ মাহমুদ কোম্পানি, জুয়েল চৌধুরী, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন কোম্পানি, দিদারুল আলম তালুকদার, আবদুল মন্নান মনি, সৈয়দ তৌহিদুল আলম, ছোটন আজম, আরিফুল ইসলাম, শাহাদাত মির্জা, ইমরান হোসাইন সাব্বিরসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাজী মোহাম্মদ বখতিয়ার হোসেন। পরে উপস্থিত সকলের মাঝে চট্টগ্রামের বিশাল মেজবানি খাবার পরিবশন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com