বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
উন্নয়ন ও সঠিক পরিকল্পনা এবং অব্যবস্থাপনার কারণে ঐতিহ্য হারাচ্ছে পাইকগাছার চাঁদখালী হাট সুটিয়াকাঠীর প্রধান শিক্ষক মোঃ জাহিদকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ির অভিযোগ মৌলভীবাজারে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল উলিপুরে সাংবাদিকদের সম্মানে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের ইফতার মাহফিল সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা লামা পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল নীতিমালা সংশোধনের দাবিতে শেরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন জামালপুরে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা কমলগঞ্জে ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কালিয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

শেরপুরে এডভোকেট সাইফুল ইসলাম কালাম স্মৃতি ফুটবল ও ব্যাডমিন্টন ফাইনাল

জাহিদুল খান সৌরভ, শেরপুর:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

শেরপুর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট সাইফুল ইসলাম কালামের স্মৃতিতে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি ( বৃহস্পতিবার) বিকেলে পৌরশহরের ডাঃ সেকান্দর আলী কলেজ মাঠে ও রাত ৮টায় শহিদ মিনার প্রাঙ্গণে মাঠে পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল ফাইনালে চাপাতলী ব্লাক ড্রাগন বনাম আলোর পথে তারুন্যের যুব সংঘ মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে চাপাতলী আলোর পথে তারুন্যের যুব সংঘ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই দিনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ফাইনালে খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হন। এসময় এডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ম.শফিউল আলম চাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ ও বেডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সদর থানা বিএনপির আহ্বায়ক হযরত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাসকোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন,শেরপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুর রশিদ,শেরপুর সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল আ.জ.ম .রেজাউল করিম খান , জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ প্রমুখ। খেলা শুরুর পূর্বে অতিথিরা বলেন, এডভোকেট সাইফুল ইসলাম কালাম ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। এ সময় তারা তরুণ সমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা পরিচালনায় ছিলেন,ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম রানা ও সদস্য সচিব মোঃ হযরত নোমান নয়ন ?




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com