বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
উন্নয়ন ও সঠিক পরিকল্পনা এবং অব্যবস্থাপনার কারণে ঐতিহ্য হারাচ্ছে পাইকগাছার চাঁদখালী হাট সুটিয়াকাঠীর প্রধান শিক্ষক মোঃ জাহিদকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ির অভিযোগ মৌলভীবাজারে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল উলিপুরে সাংবাদিকদের সম্মানে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের ইফতার মাহফিল সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা লামা পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল নীতিমালা সংশোধনের দাবিতে শেরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন জামালপুরে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা কমলগঞ্জে ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কালিয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

বিপিএলের সূচিতে বদল, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

গত বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব। তবে ক্রিকেটারদের বয়কটের ডাকে বিপিএলের দুই ম্যাচ মাঠে গড়াতে পারেনি। দিনভর নাটকের পর রাতে সুরাহা হয়। শুক্রবার থেকে মাঠে ফিরতে রাজি হয়েছেন ক্রিকেটাররা।
ফলে গত বৃহস্পতিবারের ম্যাচ দুটো মাঠে গড়াবে আজ (শুক্রবার)। গতকাল খেলা দেখতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হাজারখানেক দর্শক। ম্যাচ না হওয়ায় ক্ষোভে স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করেন তারা। ওই দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন।
গত বৃহ্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হওয়ার কথা ছিল। যা যথাক্রমে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা হবে।
একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে আজ এবং আগামীকালের দুটি ম্যাচও। অর্থাৎ, পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগপর্ব।
একইভাবে পাল্টানো হয়েছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
অর্থাৎ, উদ্ভূত পরিস্থিতিতে ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি দলকে পরপর দু’দিনই খেলতে হবে। এ ছাড়া ২৩ জানুয়ারি ফাইনাল নির্ধারিত ছিল আগে থেকেই। সেটি অপরিবর্তিত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com