শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক জুম মিটিংএ যোগ দেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলাতে ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, পাট কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহারিয়ার আকাশ সহ গণমাধ্যম কর্মীগন। শেষে আমন্ত্রিত অতিথিগন মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com