শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চৌগাছা-ঝিকোরগাছা আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদের সাক্ষাৎকার

জাহাঙ্গীর আলম (চৌগাছা) যশোর
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

চৌগাছা ঝিকোরগাছা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদের সাক্ষাৎকারে সময় তিনি বলেন জনগণের অধিকার, শিক্ষকের মর্যাদা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার অঙ্গীকার। তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। প্রশ্ন : আসন্ন নির্বাচনে আপনাকে ঘিরে ভোটারদের আগ্রহ কেমন দেখছেন? মোসলেহ উদ্দীন ফরিদ : আলহামদুলিল্লাহ, জনগণের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক। মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। আমি চেষ্টা করছি ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শুনতে। জনগণ পরিবর্তন চায়—এটাই সবচেয়ে বড় শক্তি। প্রশ্ন : নির্বাচিত হলে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ কীভাবে বজায় রাখবেন? মোসলেহ উদ্দীন ফরিদ : আমি নির্বাচিত হলে জনগণের সাথে সরাসরি ও নিয়মিত যোগাযোগ নিশ্চিত করবো। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাসিক গণশুনানি ও মতবিনিময় সভা চালু করা হবে। একটি স্থায়ী সংসদীয় অফিস ও হটলাইন থাকবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণের সমস্যা দ্রুত জানার ও সমাধানের ব্যবস্থা করবো। প্রশ্ন : এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার—এ বিষয়ে আপনার অবস্থান কী? মোসলেহ উদ্দীন ফরিদ : এমপিওভুক্ত শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ তারা একই কাজ করেও সরকারি চাকরিজীবীদের মতো মর্যাদা ও সুযোগ-সুবিধা পান না—এটি চরম বৈষম্য। আমি সংসদে এই বৈষম্য দূরীকরণে সোচ্চার ভূমিকা রাখবো। ধাপে ধাপে পূর্ণাঙ্গ বেতন কাঠামো, উৎসব ভাতা, চিকিৎসা ও পেনশন সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। প্রশ্ন : সরকারি অফিস ও উন্নয়ন কর্মকা-ে দুর্নীতি রোধে আপনার পরিকল্পনা কী? মোসলেহ উদ্দীন ফরিদ : দুর্নীতি উন্নয়নের প্রধান শত্রু। আমি বিশ্বাস করি স্বচ্ছতাই দুর্নীতি রোধের সবচেয়ে কার্যকর উপায়। নির্বাচিত হলে সকল উন্নয়ন প্রকল্পের বাজেট ও অগ্রগতি প্রকাশ্যে প্রদর্শনের ব্যবস্থা করবো।
জনগণের অংশগ্রহণে তদারকি কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবো। প্রশ্ন : স্থানীয় রাজনীতি ও সামাজিক সংঘাত কমাতে আপনার ভূমিকা কী হবে? মোসলেহ উদ্দীন ফরিদ : আমি সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচিত হলে সকল দল ও মতের মানুষের অংশগ্রহণে নিয়মিত সংলাপ ও মতবিনিময় সভা করবো।
আলেম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করে সামাজিক বিরোধ ও সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করবো।
প্রশ্ন : ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কী? মোসলেহ উদ্দীন ফরিদ : আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। জনগণের আমানতকে ইনসাফ ও ন্যায়ের সাথে রক্ষা করাই আমার অঙ্গীকার। আপনারা আমাকে সুযোগ দিলে আমি দুর্নীতিমুক্ত সমাজ, শিক্ষকের মর্যাদা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com