মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: কামরুজ্জামান রতন। মঙ্গলবার (২০ জানু.) সকাল ১১ ঘটিকায় উপজেলার ভবেরচর বাজারস্থ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে গজারিয়া প্রেসক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে ও সা: সম্পাদক শেখ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউকে সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ড.আতাউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোলায়মান শিকদার, কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আরফান, সিনিয়র সদস্য এস এম নাসির উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, মাসুদ রানা, আমজাদ হোসেন মোল্লা, ওসমান গনি, আরিফুল ইসলাম সাগর, রাসেল সরকার, খায়রুল আলম রিদয়, মাসুদ আহমেদ প্রমুখ। এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান রতন বলেন, দলের প্রবীণ ও অসুস্থ নেতা আব্দুল হাইকে দেখতে না যাওয়া নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমি উনাকে সম্মান করি, আমরা এক সাথে রাজনীতি করে আসছি, স্বতন্ত্রপ্রার্থী যে মিথ্যা বক্তব্য রাখেন তার প্রমানের দালাল আমার কাছে আছে, আমি চাই না তাঁরা অপমানিত হোক। এ সময় তিনি সবাইকে দায়িত্বশীল ও সংযত বক্তব্য প্রদান ও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সক্রিয় থাকার আহবান জানান।