নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে এক কৃষকের তিন শতাধিক ফলন্ত কলা গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন। জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাঙ্গালঘাট গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হাকিম তার জমিতে তিন শতাধিক কলা গাছ রোপন করেছিলেন। এই জমি নিয়ে একই গ্রামের জনৈক টিটুর সাথে আব্দুল হাকিমের বিরোধ চলছিল। গত দিবাগত রাতে টিটু লোকজন নিয়ে আব্দুল হাকিমের লাগানো তিন শতাধিক ফলন্ত কলা গাছ কেটে ফেলেন বলে অভিযোগ সূত্র জানা যায়। সকালবেলা বাগানে গিয়ে এই দৃশ্য দেখে আবদুল হাকিম কান্নায় ভেঙে পড়েন।এতে তাঁর লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।