সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মীরসরাইয়ে গ্রাম আদালতের সেবা নিয়ে মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণ

কামরুল ইসলাম (মীরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে গ্রাম আদালতের সেবা নিয়ে প্রচারণা করা হয়। স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সহযোগি ইপসা (ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন) গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প (৩য় পর্যায়) বাস্তবায়নকারী সংস্থা হিসাবে কাজ করছে। মাইকিং এ অল্প সময়ে, সল্প খরচে, সঠিক বিচারের জন্য গ্রাম আদালতের সেবা নেওয়ার আহ্বান করা হয়। গ্রাম আদালতে অনধিক ৩,০০,০০০/-( তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী মামলা সমুহ নিষ্পত্তি করতে পারে । গ্রাম আদালতে বিচায্য ফৌজদারী মামলা সমুহ প্রতারণা,ঝগড়া বিবাদ,কলহ ও মারামারি , মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা ,ভয়ভীতি ও হুমকির বিচার চাইতে পারবে এবং দেওয়ানি মামলা সমূহ পাওনা টাকা আদায়, অস্থাবর সম্পত্তি পুণরুদ্ধার সংক্রান্ত,কৃষি শ্রমিকের মজুরী ও স্ত্রী কর্তৃক ভরণপোষন আদায় ইত্যাদি ছোট খাটো বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি করা যায়। আর যাবোনা দূরের পথ, বাড়ির পাশ্বে গ্রাম আদালত। গতকাল মঘাদিয়া ইউনিয়ন পরিষদে সন্ধ্যায় গ্রাম আদালত বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা ও ভিডিও শো প্রচার করা হয়। এতে মঘাদিয়া ইউনিয়নের সর্বস্থরের প্রায় ৫০ জন পুরুষ ও ২ জন মহিলা অংশগ্রহন করেন। ি
ভডিও শো এর শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজের আয়োজন থাকে এতে প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন কে পুরষ্কৃত করা হয়। ভিডিও শো তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাবরিনা সুলতানা শিউলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঘাদিয়া ইউনিয়ন পর্ষিদের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ ধর ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ সহ গন্যমান্য অনেকে অংশগ্রহন করেন। সকলে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করলে বিরোধ বৃদ্ধি রোধ করা যায় এতে উচ্চ আদালতের বাড়তি খরচ করতে হয় না এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com