শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্যাসিবাদের সহযোগীরা গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে: আদিলুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে। বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।”
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ১০টার দিকে রংপুরে দুই দিনের সফরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, “জুলাই বাংলাদেশকে মুক্ত করেছে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন; তাদের চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে গণভোট। দেশের জনগণ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ‘হ্যাঁ’ ভোট দেবেন।” জাতীয় সংসদ নির্বাচনেও সুষ্ঠু হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।
এসময় রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসানসহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com