রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুকের মতো কভার ফটো দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার এনে চমক দিচ্ছে মেটার মালিকানাধীন এই জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম। ব্যবহার অভিজ্ঞতাকে আরও আধুনিক, ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলতেই নিয়মিত নতুন সুবিধা যোগ করছে সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একেবারে নতুন প্রোফাইল ফিচার কভার ফটো।
ফেসবুক ও লিঙ্কডইনের মতো এবার হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও ব্যবহার করা যাবে কভার ফটো। এই ফিচার চালু হলে ইউজাররা নিজেদের প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে পারবেন এবং ব্যক্তিত্ব আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পাবেন। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো থাকলে অ্যাকাউন্টের ভিজ্যুয়াল আকর্ষণ অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন পর্যন্ত কভার ফটো ব্যবহারের সুবিধা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই সীমাবদ্ধ ছিল। তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সাধারণ ইউজারদের জন্যও এই সুবিধা চালু হতে পারে। সূত্রের খবর, আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই এই ফিচার আনার বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। যদিও আপাতত পুরো বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এদিকে আরেকটি বড় আপডেট আসতে চলেছে হোয়াটসঅ্যাপ স্টেটাসে। সেখানে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। জানা যাচ্ছে, স্টেটাসে ব্যবহৃত
ছবিকে আরও আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতেই এই এআই ফিচার চালু করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের স্টেটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত একাধিক নতুন টুল দেখা যাবে, যার সাহায্যে ইউজাররা মুহূর্তের মধ্যেই ছবি এডিট করে স্টেটাসে পোস্ট করতে পারবেন। এতদিন ছবি এডিট করতে হলে আলাদা অ্যাপ বা সফটওয়্যারের উপর নির্ভর করতে হত। কিন্তু নতুন আপডেট এলে সেই ঝামেলা অনেকটাই কমবে। হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকবে এআই-চালিত এডিটিং টুলস, যা ব্যবহার করে সহজেই ছবি আরও উন্নত করা যাবে। শুধু ছবি এডিটিং নয়, এর সঙ্গে যুক্ত হতে পারে আরও কিছু চমকপ্রদ ফিচারও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com