বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ভারতের সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে মুক্তি পেয়েই বক্স অফিসে আলোচনায় এসেছে ‘বর্ডার ২’। দেশাত্মবোধক আবেগ আর নস্টালজিয়ার জোরে অনুরাগ সিং নির্মিত এ সিনেমার সামনে কার্যত ম্লান হয়ে গেল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এবং ভিকি কৌশলের সুপারহিট ‘ছাবা’।
মুক্তির আগেই চলচ্চিত্র বিষয়ক বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, প্রথম দিনেই অন্তত ৩০ কোটির ব্যবসা করবে ‘বর্ডার’র সিক্যুয়েল। সেই ধারণাকেকে ছাপিয়ে গিয়ে একটি বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইটের দাবি, শুরু দিননেই প্রায় ৩৫ কোটি রুপি আয় করেছে সানি দেওল, বরুণ ধাওয়ানদের এ সিনেমা। ফলে প্রথম দিনের আয়ের বিচারে ‘ধুরন্ধর’ (৩৩ দশমিক ৬৯ কোটি) ও ‘ছাবা’কে (৩৩ দশমিক ১০ কোটি) পিছনে ফেলেছে ‘বর্ডার ২’।
তবে সানি দেওলের নিজের রেকর্ড এখনো অটুট। তারই ব্লকবাস্টার ‘গদর ২’ মুক্তির দিনে ৪০ কোটি রুপির ব্যবসা করেছিল। তবু নির্মাতাদের আশা, সামনে শনি, রবি এবং সাধারণতন্ত্র দিবসের ছুটির জেরে সপ্তাহান্তে আরও বড় উত্থান দেখতে পারে সিনেমাটি। তাদের অনুমান, খুব দ্রুতই ১৫০ কোটির গ-িও পেরিয়ে যাবে ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধভিত্তিক এ সিনেমা।
এদিকে সিনেমার আন্তর্জাতিক মুক্তি নিয়ে কিছুটা ধাক্কাও খেতে হয়েছে নির্মাতাদের। পাকিস্তান বিরোধী সংলাপ ও প্রেক্ষাপটের কারণে সংযুক্ত আরব আমিরাতে একাধিক দেশে নিষিদ্ধ হয়েছে ‘বর্ডার ২’। বাহারাইন, কুয়েত, ওমান, কাতার এবং সৌদি আরবে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বাজারে ছাড়পত্র পাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত সাফল্য মেলেনি বলে জানা গেছে।
তবে বিদেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশীয় বাজারে সিনেমার দাপট যে কমবে না, সে ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী নির্মাতারা। দেশাত্মবোধের আবেগেই যে এবার বক্স অফিসে রাজত্ব করছে ‘বর্ডার ২’, তা প্রথম দিনের অংকই স্পষ্ট করে দিচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com