বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন এম নাজমুল ইসলাম। জাগো নিউজকে তিনি নিজেই এটি নিশ্চিত করেছেন। গত শনিবার লম্বা সভা করেছে বিসিবি। যেখানে বিপিএল, বিশ্বকাপ, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওই সভাতেই আনুষ্ঠানিকভাবে পদ ফিরে পেয়েছেন বলে নিশ্চিত করেন নাজমুল। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে আলাপ চলছিল। এরপর গতকাল ফরম্যালি আমাকে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’
এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপ ইস্যুতে তামিম ইকবালকে ভারতের দালাল বলে প্রথম দফায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন নাজমুল। এরপর ক্রিকেটারদের পিছনে টাকা খরচ করা, তাদের কাছ থেকে ফেরত চাচ্ছি নাসহ একাধিক বিতর্কিত মন্তব্য করে আবারও তোপের মুখে পড়েন তিনি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির মুখে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি।
এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাবে বিসিবি সন্তষ্ট হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধহয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com