শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি দিবসে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে গতকাল সকালে শহরের মৌলভীবাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল-টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: আবু বকর এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি এস.এ হামিদ, সদস্য দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য, পরিমল সিং বাড়াইক, রীনা মজুমদার, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং ছাত্র-জনতাসহ প্রায় শতাধিক মানুষ। সভাপতির বক্তব্যে উপজেলা সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ¦ালানি রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও দেশ এখনও আমদানী নির্ভর জীবাশ্ম জ¦ালানির ওপর নির্ভরশীল। বিদ্যুতের উৎপাদন বাড়লেও, বর্তমানে বাংলাদেশের জ¦ালানি মিশ্রণে নবায়নযোগ্য জ¦ালানির অংশ মাত্র ৪.৬ শতাংশ। ২০১০-২০২৩ সময়কালে বাংলাদেশের জ¦ালানি খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমান বিদেশি বিনিয়োগ হলেও এর ৯৬.৭ শতাংশ জীবাশ্ম জ¦ালানিভিত্তিক প্রকল্পে এবং মাত্র ৩.৩ শতাংশ নবায়নযোগ্য জ¦ালানি খাতে বিনিয়োগ হয়েছে। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রণয়নে অসঙ্গতি ও অস্পষ্টতা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ¦ালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে একদিকে নবায়নযোগ্য জ¦ালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত নীতি, পরিকল্পনা ও আইনের যেমন কিছু ঘাটতি রয়েছে; অন্যদিকে, বিদ্যমান আইন ও বিধিমালার সীমাবদ্ধতা ও অস্পষ্টতা কাজে লাগিয়ে প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে অনিয়ম ও সমন্বয়হীনতার চিত্র প্রতিফলিত হয়েছে। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ, সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অংশীজনের সক্ষমতা, অর্থায়ন ও বিনিয়োগ, প্রণোদনা, অবকাঠামোগত সুবিধাসহ আমলাতান্ত্রিক সহায়তা ও দেশি-বিদেশি লবির প্রভাব নবায়নযোগ্য জ¦ালানির পরিরর্তে জীবাশ্ম জ¦ালানিকে অগ্রাধিকার দিয়ে থাকে। সার্বিকভাবে, এ খাতে নীতি করায়ত্ত, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিসহ সুশাসনের ঘাটতি প্রকট আকার ধারণ করে। বক্তারা জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে জ¦ালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ¦ালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ৯টি সুপারিশসমমুহের প্রস্তাব তুলে ধরে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com