শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আর নয় অবহেলা আধুনিক হবে পুরান ঢাকা —ড. আব্দুল মান্নান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

গতকাল সোমবার, বিকেলে বাংলাদেশ মটর পার্টস এবং টায়ার টিউব ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দল সমর্থিত ঢাকা -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

সমিতির জয়েন্ট সেক্রেটারি মুজাদ্দিদ খান আরাফি’র সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভিপি রিয়াজুল ইসলাম।
নর্থব্রুক হল রোড, বাংলাবাজার সমিতির অফিসে কোষাধ্যক্ষ মোহাম্মদ কুদ্দুস মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় ব্যবসায়ীগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় ড. মান্নান বলেন আমরা পুরান ঢাকার অবহেলা আর দেখতে চাই না, আধুনিক সকল সুবিধা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক নির্মুল করা হবে, ফুটপাত দখলমুক্ত করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ বিশেষত পুরান ঢাকার মানুষ অধিকার বঞ্চিত। আমরা বিজয়ী হলে পুরান ঢাকার যানজট সমস্য,গ্যাস সমস্য সহ সকল মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
মতবিনিময় শেষে তিনি গণসংযোগে অংশগ্রহন করেন।

সন্ধ্যায় গেন্ডারিয়া ৪০ নং ওয়ার্ড দয়াগন্জ জেলেপাড়ায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা -০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান। শ্রী শ্রী রক্ষা কালী মাতা বিগ্রহ কালীমন্দিরের সভাপতি শান্তি কুমার দাস’র সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেন্ডারিয়া উত্তর থানা আমির গোলাম আজম।
মন্দির কমিটির সেক্রেটারী ইঞ্জিনিয়ার দীপক কুমার দাসের
সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ড. আব্দুল মান্নান বলেন ঢাকা-০৬ আসনে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবেন। আপনারা কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই এদেশের নাগরিক সবাই বাংলাদেশী।
সমাবেশে সনাতন ধর্মাবলম্বী কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com