বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ভারতের সংসদে বুধবার প্রয়াত ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই সময় সংসদে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এদিন সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে। লোকসভা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সম্প্রতি প্রয়াত পাঁচজন প্রাক্তন সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি সদ্য প্রয়াত অজিত পাওয়ার, শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি ও কবীন্দ্র পুরকায়স্থের উপর শোকবার্তা পাঠ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
স্পিকার তার বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়। যারা রাজনৈতিক জীবন আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com