বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন বাংলাদেশে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে : ডা. শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখ- বদলাবে না, আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রাজধানীর মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সাইফুল্লাহ মানসুরসহ স্থানীয় জামায়াত নেতারা।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ চাই, আমাদের শিশু, জনগণ ও মা-বোনদের জন্য একটি নিরাপদ দেশ চাই। তরুণদের হাতে কাজ তুলে দিতে চাই। সবাই মিলে সামনের দিনে দেশকে এগিয়ে নিতে চাই।
জামায়াতের আমির বলেন, মিরপুর ও কাফরুল এলাকা দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। যাদের মাধ্যমে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাদের হাতে আল্লাহ যেন ক্ষমতা তুলে দেন সেই দোয়া করেন তিনি।
পরে তিনি দেশবাসীর দোয়া চেয়ে জামায়াতে ইসলামীর ডিজিটাল ক্যাম্পেইনের বাস ও অন্যান্য যানবাহনের উদ্বোধন ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com