বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন ও মতবিনিময়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সফরকালে সেনাবাহিনী প্রধান কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আইএসপিআর সূত্র জানায়, মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও দায়িত্ব পালনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সাধারণ জনগণের আস্থা অটুট থাকে।
কক্সবাজার এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড,জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; এয়ার অফিসার কমান্ডিং, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার, সেনাবাহিনীর সামরিক সচিবসহ সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলার অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com