সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিন : তারেক রহমান

শাহজাহান সাজু:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। ছবি : বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘যে মানুষগুলো গত ১৬/১৭ বছর যাবত প্রতিবাদ করেছে। তাদের প্রতিবাদ ছিলো-অন্যায়ের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো তার বিরুদ্ধে প্রতিবাদ। এই অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের সকলকে সোচ্চার হতে হবে। যে স্বৈরাচার আপনার অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে।’
গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বেলা ৩টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জ পৌঁছান সাড়ে তিনটায়। এ সময় মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মীনী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, ‘আমরা যারা বিএনপি করি, আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে- সে যে ধর্মেরই হোক, বাংলাদেশের নাগরিক। কে কোন ধর্মের- সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হচ্ছে সেই বাংলাদেশের মানুষ।’
তিনি বলেন, আমরা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে চাই। সে কারণেই আমরা যদি দেশে জনগণ শাসন কায়েম করতে পারি, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, কল্যাণকর সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।
সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থী যথাক্রমে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমিরুল ইসলাম খান আলীম, এম আকবর আলী, এম এ মুহিত, আইনুল হক, সেলিম রেজা, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন, সেলিম রেজা হাবিব ও ভিপি সামসুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।
দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আজকে সিরাজগঞ্জ ও পাবনাসহ এখানে বহু কাজ করার আছে। অনেক কাজ করার আছে, সেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে।’
তারেক রহমান বলেন, ‘আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ,আমাদের নেতাকর্মীরাসহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আছেন নাকি আপনারা দেশ গঠনে? আমাদের সাথে আছেন দেশ গঠনে? উপস্থিত নেতাকর্মীদের কাছে প্রশ্ন রাখেন তিনি। এ সময় জনসভা মঞ্চের সামনে থেকে ভেসে আসে ধানের শীষ, ধানের শীষ। তারেক রহমান বলেন- আলহামদুলিল্লাহ।’
সিরাজগঞ্জ ও পাবনাসহ সারাদেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপন করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান, এই অঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে, তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে এ শিল্পের পণ্যসামগ্রীর আন্তর্জাতিক বাজার সৃষ্টি, এই অঞ্চলে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।
আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশে নারী ও কৃষকদের সহযোগিতার কথা বলেন তারেক রহমান।
সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সিরাজগঞ্জ ও পাবনার ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন।
উত্তরাঞ্চলে প্রচারাভিযানের দুইদিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে চারটি নির্বাচনী সমাবেশ করেন। আজ শেষ দিনে সিরাজগঞ্জের সমাবেশ শেষে টাঙ্গাইল নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com