শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভারে বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’এর বর্ষপূর্তি উদযাপন

রওশন আলম সাভার
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাভার প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেল এস প্রতিনিধি রাজিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, গ্লোবাল টিভি’র প্রতিনিধি তোফাসানি, একুশে টিভি’র প্রতিনিধি সাহেদ জুয়েল, জিটিভি’র প্রতিনিধি আজিম উদ্দিন, সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলম ও কোষাধ্যক্ষ তৌকির আহমেদ প্রমুখ। এসময় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস’র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামীতেও দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com