বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে কর্মচারীদের বিক্ষোভ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ নন গেজেটেট সরকারী কর্মচারী কল্যাণ সমিতি ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সহকারী কমিশনার ভূমি অফিস এলাকা পর্যন্ত অগ্রসর হয়। পরে পুনরায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও করপোরেশনভুক্ত কর্মচারীদের জন্য বৈষম্যমুক্ত জাতীয় নবম পে-স্কেলের গেজেট দ্রুত কার্যকর করার দাবি জানান। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নন গেজেটেট সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, সহ সাধারণ সম্পাদক সাইদুল হক, সহ অর্থ সম্পাদক সত্যজিৎ দাস, আইন বিষায়ক সম্পাদক সুজন সিকদার,সহ আইন বিষায়ক সম্পাদক মুসলিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, সহ দপ্তর সম্পাদক কবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সহ ধর্মীয় সম্পাদক নুরের সালাম, ক্রীড়া সম্পাদক আবুল বাহার, সহ ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম সহ বাংলাদেশ নন গেজেটেট সরকারী কর্মচারী কল্যাণ সমিতির প্রায় অর্ধশতাধিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে শাট ডাউন কর্মসূচি দেওয়া হবে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com