চাঁদপুর ডাকাতিয়া নদীতে ঘন-কুয়াশার কারণে সিমেন্ট বুজাই কার্গো ডুবি। এই ঘটনাটি ঘটেছে গতকাল ভোর পৌনে ৬টার সময় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানীপুর এলাকায় ব্রীকফিল্ডের কাছাকাছি। এম বি সুহানা আফনান নামের কার্গো জাহাজটি ৫নং ঘাট এলাকা থেকে সিমেন্ট বুজাই করে যাওয়ার সময় ঘন-কুয়াশার কারণে ডাকাতিয়ার মাঝ নদীতে ডুবে যায় বলে জানান, কার্গো জাহাজের সুকানি মজিবুর রহমান। তবে কার্গো জাহাজটি উদ্ধার করার জন্য ইতিমধ্যে সবধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান নদী বন্দরের কর্তৃপক্ষরা।