শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বড়লেখায় বিজিবির অভিযান ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

খলিলুর রহমান (বড়লেখা) মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ লাতু বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩৬৪/১১-এস থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারীরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির টহল দলকে ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপর ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত একই এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দুই ধাপে পরিচালিত অভিযানে সর্বমোট ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান, অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com