শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাইকগাছায় পথসভায় এমপি প্রার্থী মাওঃ আজাদ নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো

শেখ সেকেন্দার আলী পাইকগাছা
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি বাজারে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে গিয়ে পথসভায় রূপ নেয়। মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। পথসভায় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের মানুষ আজ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যে অতিষ্ঠ। ন্যায়বিচার, সুশাসন এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ ইসলামী নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ে অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, গড়ইখালিসহ পাইকগাছা অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন জরুরি। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে সংসদে যাওয়ার সুযোগ পেলে এ অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সুশাসন সম্ভব নয়। পথসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, জামায়াতে ইসলামীর পাইকগাছা পৌরসভার নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলাম, গড়ইখালি ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার এবং ইসলামী ছাত্রশিবির গড়ইখালি ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান, জামায়াতে ইসলামী গড়ইখালি ১নং ওয়ার্ড সভাপতি মোঃ জহির রায়হান, ২নং ওয়ার্ড সভাপতি আলী আকবর, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ কোহিনুর রহমান, ৯নং ওয়ার্ড সেক্রেটারি আছাদুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভা শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com