রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশ পরিচালনার দায়িত্ব দিলে শাসক নয়, সেবক হবে-ডাঃ শফিকুর রহমান

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রামঃ
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামী সাধারণ মানুষের দল, ১৮কোটি মানুষের দল। আগামী ১২ফেব্রুয়ারির যে বিজয় হবে সেটি আমাদের কোন একার বিজয় না, এটা সারাদেশের মানুষের বিজয়। দেশেন জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে শাসক নয়, সেবক হব ইনশাআল্লাহ এমনটাই মন্তব্য করেছেন তিনি। ২ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক পদুয়া হাই স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দিবোনা। এদেশের যুবকরা একদিন গর্বের সাথে পরিচয় দিবে,এটা আমার বাংলাদেশ। বীরেরা পালায়না, বীরেরা বিজয়ী হয়। ১৮কোটি মানুষের বিজয় হবে আগামী ১২ফেব্রুয়ারি। একটি নতুন বাংলাদেশ উপহার দিতে কাজ করতে চাই।আপনারাও পরিশুদ্ধ হয়ে আমাদের সাথে কাজ করুন,আমাদের সাথে ফিরে আসুন। নির্বাচিত হলে চাঁদাবাজদের কোন প্রশ্রয় দেওয়া হবেনা। ইনসাফের সরকারের সুযোগ দিলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এই দেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্ব সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় বিশাল জনসভায় বক্তব্যে রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি,সাবেক এমপি আনম শামশুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর,চট্টগ্রাম টিম অঞ্চলের সদস্য জাফর সাদেক,চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের ১১দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম-১৩ আসনের ১১জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, বান্দরবান ৩০০ আসনের ১১দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকসুর) জিএস এসএম ফরহাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি মোহাম্মদ ইছহাক,বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আবদুস সালাম, নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম আজাদ,রাঙামাটি জেলা জামায়াতের আমীর আবদুল আলী, নেজাম ইসলামী পার্টির আমীর সরওয়ার কামাল আজিজি, খেলাফত মজলিশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান ইসলামাবাদি, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মোঃ নোমান, নেজাম ইসলামী পার্টির যুব সচিব নজরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, ডেপুটি এটর্নী জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এয়াকুব আলী, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর কুতুব উদ্দিন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমীর সিরাজুল ইসলাম,চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্রাহ আরমান, পলাশ দাশ, এবি পার্টির যুগ্ন সম্পাদক যায়েদ হাসান চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সেক্রেটারি গোলাম কিবরিয়া শিমুল,দক্ষিণ জেলা খেলাফল মজলিশের যুগ্ন সচিব মাহমুদুল করিম কাসেমি, নেজাম ইসলামী পার্টির দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মহি উদ্দিন হেলালী, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সদস্য তানজিরুল ইসলাম জুয়েল, লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুনু মিঞা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com